মমতার সভার আগে খেলা হবে স্লোগানের টি শার্ট বিক্রির ধুম
দি নিউজ লায়নঃ মমতার সভার আগে খেলা হবে স্লোগানের টি শার্ট বিক্রির ধুম। উৎসাহ তুঙ্গে তৃনমূল সমর্থকদের মধ্যে। শিলিগুড়ি থেকে প্রথম নির্বাচনি প্রচার শুরু তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।পদযাত্রার সময় দুপুর দুটো হলেও রবিবার সকাল থেকে শিলিগুড়ির চার বিধানসভা কেন্দ্র সহ ডাবগ্রাম ফুলবাড়ী ও পাহাড় থেকে মহিলারা মাল্লাগুড়ি পদযাত্রার সূচনা স্থলে ভিড় জমান।
তুমুল উৎসাহের সঙ্গে বৃষ্টিকে উপেক্ষা করেই বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে একত্রিত হন।একপশলা বৃষ্টি ঝড়ো হাওয়া শুভ বলেই মনে করেন নেত্রী। এদিন উত্তরের আবহাওয়া বাড়তি অক্সিজেন যোগাবে তৃণমূল সুপ্রিমোর কাছে। খেলা হবে স্লোগানে উদ্দীপ্ত হন শিলিগুড়ির রাজপথে মহিলারা। সভার আগে পদযাত্রা স্থলে খেলা হবে টি শার্ট নিয়ে হাজির হন দুই বিক্রেতা। কয়েকশো টি শার্ট বিক্রির ধুম পড়ে যায়।
টি শার্ট বিক্রেতা ২০বছর বয়সী যুবক বিশাল দাস বলেন আমি দোকানে কাজ করি। দিদির আসার খবর শুনেই ভেবেছিলাম এমন টি শার্ট পড়ে মিছিলে যাবো। কিন্তু এরপরই টি শার্ট এ খেলা হবে ছাপিয়ে বিক্রির পরিকল্পনা করি। এখানে আসতেই টি শার্ট বিক্রির ধুম পড়ে যায়। ১০০টাকা, ৮০টাকায় প্রচুর টি শার্ট বিক্রি হয়েছে। আমি বিজেপির বিরুদ্ধে দিদির কে সমর্থন জানিয়েই এই কাজ করছি।দিদি বিপুল ভোটে ফেলে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। মানুষের মধ্যে এই তুমুল উদ্দিপনাই তার প্রমান।

Post a Comment